অন্বেষণ ডেস্ক :

টঙ্গীর চেরাগআলীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ডুয়েট শিক্ষকসহ নিহত ২

বিশেষ সংবাদ

টঙ্গীর চেরাগআলীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী মহাসড়কের চেরাগআলী ফ্লাইওভারের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১ জন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক এবং অপরজন পাঠাওচালক।

নিহত ডুয়েট শিক্ষক রামচন্দ্র সাহা (৪২) ঢাকার মোহাম্মদপুরের ৪৩/সি রামচন্দ্রপুর এলাকার স্বপ্ন কুটির এ-৪ ইউনিটে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। রামচন্দ্র সাহা ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক ছিলেন। নিহত অপরজন হলেন পাঠাওচালক মো: দিদার হোসেন (৪০)। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চেরাগআলী ফ্লাইওভারের মুখে গাজীপুরগামী ১টি মোটরসাইকেলের সাথে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের ১টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক এবং যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই পাঠাওচালক মো: দিদার হোসেনের মৃত্যু হয়।

আর গুরুতর আহত হন শিক্ষক রামচন্দ্র সাহা। পরে তাকে ‍উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রামচন্দ্র সাহাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর চেরাগআলীতে সড়ক দুর্ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী মারা গেছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুই যুবক পেছন থেকে হামলা চালিয়ে...

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ঘণ্টা...

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী...

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। ডিউটি শেষে বাসায় ফেরার পথে...

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক...

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা...

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০...

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের...