শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

নারায়ণগঞ্জ জেলা কারাগারে পরনের গায়ের চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিলেন হাজতি

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে পরনের গায়ের চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে তুষার নামের এক হাজতি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারাগারে গেইটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো: মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাজতি তুষার বন্দর উপজেলার সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার অভিযুক্ত আসামি। সাংবাদিক ইলিয়াস হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন তিনি।

জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর থেকেই তুষার অনুশোচনায় ভুগছিলেন। তিনি ধরে নিয়েছিলেন খুব দ্রুতই মামলাটির রায় হয়ে যাবে এবং তার সাজা হবে। তাই প্রাথকিমভাবে ধারণা করা হচ্ছে, হাজতি তুষার আগে থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই উদ্দেশ্যে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লকআপ বন্ধ করার আগ মুহূর্তে তিনি সবার সবার মিশে গিয়ে অন্য ১টি ভবনে ঢুকে পড়েন।

তিনি আরও জানান, পরে পরনের চাদর ছিঁড়ে কারাগারের বারান্দার একটি গেইটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। এ সময় হাজতের অন্য কয়েদিরা ও সেখানাকর কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে তাকে দ্রুত ঝুলন্ত অবস্থায় নামিয়ে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুষারের আত্মহত্যার সংবাদ তার স্বজনদের জানানো হয়। পরে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...