অন্বেষণ ডেস্ক :

কোচিং সেন্টারে ঢুকে ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষককে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কোচিং সেন্টারে ঢুকে মো: গোলাম রসূল লিটন (৪৬) নামের এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক সাফায়াত আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত গোলাম রসূল লিটন নলকুঁড়ি গ্রামের মো: তফাজ্জল হোসেনের ছেলে। আর অভিযুক্ত সাফায়াত আলী একই গ্রামের মো: শাহ আলমের ছেলে। নিহত গোলাম রসূল লিটন স্থানীয় ১টি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। এর পাশাপাশি তিনি বাড়ির পাশে নিজের ১টি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে লিটন নিজের কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত আলী সেখানে হাজির হয়ে শিক্ষক লিটনকে ধারালো অস্ত্র দিয় এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই লিটন মারা যান। খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক সাফায়াতকে গ্রেফতার করে সদর দক্ষিণ থানা পুলিশ

কোচিং সেন্টারে ঢুকে এক শিক্ষককে কুপিয়ে হত্যার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে সাফায়াতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...