প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদ

প্রতিহিংসার বশে কাউকে লক্ষ্য করে রাজনৈতিক মামলা করা হবে না, এমন অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে দেশের সব মানুষের জন্য কাজ করতে চায়।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

শামা ওবায়েদ বলেন, “আমাদের কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেই হিসাব আমরা করি না। কে কোন দল করে, সেটাও বিবেচনায় নেই না। বিএনপি সরকার ১৭ কোটি মানুষের, সবার জন্যই কাজ ও সেবা দিতে চাই।”

তিনি দাবি করেন, নির্বাচনের পর থানায় যেসব মামলা হচ্ছে, সেগুলো মূলত ব্যক্তিগত বিরোধ বা অভ্যন্তরীণ সংঘর্ষকে কেন্দ্র করে। রাজনৈতিক কারণে নতুন করে মামলা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। “প্রতিহিংসাবশত কোনো রাজনৈতিক মামলা এই দেশে হবে না বলেন প্রতিমন্ত্রী।

সালথা এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা দিতে কাজ করছে। কিন্তু কেউ যদি দলীয় গ্রুপিংয়ের কারণে পুলিশ বা তাদের গাড়িতে হামলা চালায়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। “সমাজে অশান্তি সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না”—বলেন তিনি।

এ সময় তিনি গত ১৭ বছরে কৃষি খাতে উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে বলেন, খাল-নদী খননে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অনেক জলাশয় নাব্যতা হারিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন...

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

নরসিংদীর পলাশ উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে প্রায় ৪...

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি...

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

নরসিংদীর পলাশ উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা...

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায়...

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়...

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে খবর ছড়িয়েছে,...