খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাত, ঘরসহ মা ও ছেলে পুড়ে ছাই

বিশেষ সংবাদ

খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাত, ঘরে থাকা মা ও ছেলে দুজনই ঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (০৫ মে) ভোরে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মধ্যবেতছড়ি গ্রামের মো: ছাদেক মিয়ার স্ত্রী মোছা: হাসিনা আক্তার (৩০) ও তার শিশু ছেলে আবু হানিফ (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে মরদেহ দুটি উদ্বার করেছে।

এ সময় সঙ্গে থাকা আরেক সন্তান মো: হাফিজ (১১) সকালে প্রকৃতির ডাকে বাইরে গেলে সে প্রাণে বেঁচে যায়। নিহতের স্বামী ছাদেক মিয়া পরিবহন সংস্থা শান্তি গাড়ির হেলপার। সে গাড়িতে কর্মরত থাকার কারণে বাড়ির বাহিরে থাকায় তিনিও প্রাণে বেঁচে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৫টার দিকে আকাশে গর্জনসহ বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় একটি বজ্রপাত ছাদেক মিয়ার বসতঘরের উপর পড়ে। বসতঘরে থাকা ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে আবু হানিফ বজ্রপাতে পুড়ে কঙ্কাল হয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা আরেক ছেলে হাফিজ প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: নাজমুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘরের ওপর বজ্র পড়ায় মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন, বজ্রপাতে নিহত পরিবারের বেঁচে যাওয়া ছেলে সন্তান হাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়নি।

খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি মো: নুরুল হক জানান, বজ্রপাতে মা ও ছেলে ২জনই একদম পুড়ে ছাই হয়ে গেছেন, মরদেহ চেনার উপায়ও নেই। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...