শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকেল ৪টার দিকে খন্দকারটোলা এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা আবু রায়হান আজাদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির ভেতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবু রায়হান আজাদ বলেন, “বিকেল সাড়ে ৩টার দিকে আমি খাওয়ার জন্য বাড়িতে যাই। হাত-মুখ ধুয়ে শোবার ঘরে ঢুকতেই আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ পাঁচটি ঘরের কোনো কিছুই রক্ষা করতে পারিনি। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

