চুয়াডাঙ্গায় ভয়াবহ আগুনে ৮০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়েছে। বুধবার (০১ মে) রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুর গ্রামের ধাবগাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আগুন লাগে পান বরজে। আগুন নিয়ন্ত্রণে আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার মো: আবুল হাসান মোল্লা জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চুয়াডাঙ্গায় ভয়াবহ আগুনে ৮০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামজামি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুসা জানান, বুধবার রাত ৮টায় কে বা কারা পান বরজে আগুন লাগিয়ে দেয়। এতে আনুমানিক প্রায় ৮০ থেকে ৯০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীও সহযোগিতা করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

