বগুড়ার শেরপুরে সাবেক ছাত্রলীগের মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে নব-ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে সাবেক ছাত্রলীগ নেতাদের মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নব কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০মার্চ) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিকশেখ, ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির সভাপতি গালিব সরকার, সা: সম্পাদক হুমায়ন কবির ড্যানী, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ রানা, সানি, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মিঠুন হাসান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা, নব-ঘোষিদের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতাদের মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে মন্তব্য করেন। তারা বলেন, গত ২৩ মার্চ শত শত নেতা কর্মীর উপস্থিতে বগুড়া জেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ নতুন এই কমিটির ঘোষণা দিয়েছেন। তাই যারা এই কমিটিকে অবৈধ বলছেন, তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করছেন। শুধু তাই নয় ছাত্রলীগ নামধারী কিছু ব্যক্তি নব-ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছাড়চ্ছেন। ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালালে ছাত্রলীগ তা ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে প্রতিহত করবে বলে মন্তব্য করেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

