বগুড়ার শেরপুরে চোর চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর থেকে চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। ট্রাকটিতে থাকা প্রায় ১৩ লাখ টাকার মাছের খাদ্য (ফিড) এখনও উদ্ধার করা যায়নি, তবে তা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সুখানগাড়ী গ্রামের মৃত শাহজামাল মন্ডলের ছেলে মোঃ ফারুক (৪৫), খন্দকারটোলা গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ হাশেম আলী ওরফে বাবু (৪৪) এবং বিল চাকলা গ্রামের মৃত ইদ্রিস আলী খন্দকারের ছেলে মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভোরে ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকা থেকে মেসার্স খুকুমুনি ট্রেডার্সের মাধ্যমে ১৪ টন মাছের খাদ্য লোড করে শেরপুরে আসে। চালক হাশেম আলী ও হেলপার আবু বক্কার সিদ্দিক পরিকল্পিতভাবে ট্রাকসহ খাদ্য নিয়ে গা ঢাকা দেন। তাদের খুঁজে না পেয়ে ট্রাকের এক মালিক মোঃ সাদেকুল ইসলাম সাদেক ১ মে রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

ছবি : সংগৃহীত।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে শনিবার (৩ মে) দুপুর ২টায় অভিযান চালিয়ে শেরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা মাছের খাদ্য ইতোমধ্যে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। চুরিকৃত ফিড উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...