রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা: ইলিয়াসের ফাঁসি

বিশেষ সংবাদ

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে ক্ষুব্ধ হয়ে দুই শিশুকে নৃশংসভাবে হত্যা ও শ্যালিকাকে হত্যাচেষ্টার দায়ে মো. ইলিয়াস পহলানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস রায় ঘোষণা করেন।

একই মামলায় ধর্ষণচেষ্টার অভিযোগে ইলিয়াসকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, পাশাপাশি হত্যাচেষ্টার অপরাধে আরও ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. ইলিয়াস পহলান বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াবুনি গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৪ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার রোডপাড়া গ্রামে নিজের ঘরে মেয়েকে (৩) ও প্রতিবেশীর ছেলে হাফিজুরকে (১৩) নিয়ে ঘুমাচ্ছিলেন রিগান আক্তার। রাতের নির্জনতায় রিগানের বোনজামাই ইলিয়াস ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা পেয়ে রিগান ও ইলিয়াসের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় শিশু তাইফা ও হাফিজুর জেগে ওঠলে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তিনজনের ওপর হামলা চালায়।

ঘটনাস্থলেই প্রাণ হারায় হাফিজুর, আর বরিশালে নেয়ার পথে মারা যায় ছোট্ট তাইফা। গুরুতর আহত রিগান দীর্ঘ চিকিৎসার পর বেঁচে গেলেও আজীবনের জন্য বয়ে বেড়াতে হবে সেই ভয়াবহ রাতের ক্ষত।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেফতার করে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং তিনজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রনজুয়ারা সিপু জানান, “কম সময়ে দেওয়া এই দৃষ্টান্তমূলক রায় অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, কেউ...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান। মৃত্যুকালে তার...

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই...