লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদরের জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা মূহুর্তেই ভয়াবহ রুপ ধারণ করে আশে-পাশের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ী দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসে কর্মীরা। এ দুর্ঘটনায় আরাফাত রেন্ট এ কার, মায়ের দোয়া ওয়ার্কশপ, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক জানায়নি এ কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

