শেরপুরে অটোরিকশা চুরি, দুই কিশোরসহ চারজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মনিপুর কলোনির একটি মাদ্রাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি পাওয়া যায়। উদ্ধার করা যানবাহন ও ব্যাটারির মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহিপুর কলোনির মো. সোহান (২৫), মো. শাহরিয়ার (১৮), রাশেদুল ইসলাম (১৬) ও তুহিন বাবু (১৬)।

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, “গত ১৯ জানুয়ারি উপজেলার গজারিয়া গ্রামের সুইস গেটের কাছে অটোরিকশাচালক জিল্লুর রহমান (৪৮) তার গাড়িটি রেখে পাশে গেলে সেটি চুরি হয়ে যায়। মামলার পর তদন্ত চালিয়ে শনিবার সকালে চুরি যাওয়া যানটি উদ্ধার করা হয়”।
তিনি আরও জানান গ্রেপ্তারকৃত তুহিন বাবু পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। পরে অভিযান চালিয়ে চারজনকেই নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

