শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে খাস জমি ঘিরে উত্তেজনা, উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরের বসাকপাড়া এলাকায় খাস খতিয়ানভুক্ত জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারকে ঘরে তালাবদ্ধ করে অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দিলীপ মোহন্ত নামের এক ভুক্তভোগী বলেন, তার পরিবার দীর্ঘ ৭০ বছর ধরে জেএল নং-১০৯, খতিয়ান ১/১, দাগ নং-৬৫৫ নম্বরের খাস খতিয়ানভুক্ত প্রায় ৩ শতাংশ জমিতে বসবাস করছে। ওই জমিতে তাদের পৈত্রিক ঘরবাড়ি রয়েছে এবং নিয়মিত পৌরকর ও বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি একই এলাকার দেবাশীষ কিশোর মুন্সী, জয় কিশোর মুন্সী, সুবল কিশোর মুন্সী ও ধ্রুবজ্যোতি কিশোর মুন্সী সহ কয়েকজন জমিটি নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে তাদেরকে নানা হুমকি-ধমকির মাধ্যমে উচ্ছেদের চেষ্টা চালান।

২৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা বাড়ির গেটে তালা লাগিয়ে দিলীপ মোহন্ত ও তার স্ত্রী কাজলী মোহন্তকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ৯৯৯-এ কল করলে থানা পুলিশ গিয়ে তালা খুলে তাদের মুক্ত করে।

দিলীপ মোহন্ত বলেন, “যদি জমিটি তাদের হতো, তাহলে সাত দশকে কোনো দাবি না তুলে এখন কেন উচ্ছেদের পাঁয়তারা চলছে? শুনেছি, তারা নাকি ভূমি অফিস থেকে একটি কাগজ তৈরি করেছে, কিন্তু আমাদের জানানো হয়নি। আমরা চাই সরকারিভাবে তদন্ত করে খাস জমির স্থায়ী বন্দোবস্ত দেওয়া হোক।”

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ সুবল কিশোর মুন্সী বলেন, “ওই সম্পত্তি আমাদের পৈতৃক। খতিয়ানে যখন জায়গাটি প্রকাশ পায়, তখন আমরা সেখানে যাই। বসবাসরত অন্যরা আমাদের কাছ থেকে দলিল করে নিয়েছে, শুধু এই পরিবারটি দখল ছাড়ছে না এবং কথাও বলছে না। আমরা সেখানে গিয়েছিলাম, পরে প্রশাসনের অনুরোধে ফিরে এসেছি।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মইনুদ্দিন বলেন, “বাড়ির গেটে তালা লাগানোর ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবারটিকে অবমুক্ত করেছে। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...