রবিবার, ১ মার্চ, ২০২৬

শেরপুরে সরকারি ভিত্তিমূল্য গোপন রেখে গরুর নিলাম, নিয়মভঙ্গের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারে অনুষ্ঠিত শিডিউলের মাধ্যমে সীমিত পরিসরে দরপত্র ভিত্তিক গরুর নিলামের বিষয়ে স্বচ্ছতা ও নিয়ম মানা নিয়ে প্রশ্ন তুলেছেন অংশগ্রহণকারীরা। অভিযোগ উঠেছে, নিলামের আগে গরুর সরকারি ভিত্তিমূল্য প্রকাশ না করায় প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হয়েছে এবং গোপনীয়তার সুযোগে অনিয়ম ঘটেছে বলে দাবি তাদের।

জানা গেছে, গত ২১ মে খামারে ৮৮টি গরু, ৪০টি গাভী, ৪৩টি ষাঁড় ও ৫টি বকনা সীমিত পরিসরে দরপত্রের মাধ্যমে নিলামে তোলা হয়। খামার কর্তৃপক্ষ মোট ৮৭টি শিডিউল বিক্রি করলেও জমা পড়ে মাত্র ৪২টি। এতে ২৫ জন সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। নিলামে সর্বমোট দর ওঠে ৫৭ লাখ ৪১ হাজার ৩৪৭ টাকা। প্রতি শিডিউলের মূল্য নির্ধারিত ছিল ৭৫০ টাকা।

নিলাম সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. জহুরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাজমীর রহমান, ভেড়া উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক ডা. শাহিনুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক এবং খামারের উপপরিচালক (অতিরিক্ত) ডা. মো. সাইফুল ইসলাম।

নিলামে অংশগ্রহণকারী মো. ফেরদৌস ইসলাম বলেন, “আমি দুটি গরুর (বিডি-৮৬ ও বিডি-১৯৩৪) সর্বোচ্চ দরদাতা ছিলাম। নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে আমাকে না জানিয়ে অন্য একজনকে গরুগুলো দেওয়া হয়। কোনো লিখিত ব্যাখ্যাও পাইনি।” একই অভিযোগ করেন দরদাতা মো. শহিদুল ইসলাম।

নিলামের দিন শেষে খামারের দেয়ালে সর্বোচ্চ দরদাতাদের নাম তালিকাভুক্ত করে টানানো হলেও, পরদিন দেখা যায় তালিকাটি ছিঁড়ে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন বলেন, “সরকারি ভিত্তিমূল্য প্রকাশ না করায় কেউ বেশি দর দিয়েছে, কেউ আবার অংশ নিতে সাহস করেনি। এতে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। আবার গরু পাওয়ার পরেও অনেকেই গরু নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন।”

ছবি : অন্বেষণ ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০১৫ সালের “খামারসমূহ হতে গবাদিপশু-পাখি ও সম্পদ নিলাম বিক্রয় নির্দেশিকা” অনুযায়ী, নিলামের পূর্বে গরুর ভিত্তিমূল্য নির্ধারণ করে তা অফিস নোটিশ বোর্ডে প্রকাশ করা বাধ্যতামূলক। অথচ এই নিলামে সেটি মানা হয়নি বলে অভিযোগ।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট খামারের অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিচালক ডা. মো: সাইফুল ইসলাম ভিত্তিমূল্য প্রকাশের বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। দরদাতাদের নাম ঘোষণা নিয়ে বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, “আমরা উভয়ের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে নিয়েছি।”

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান মুঠোফোনে বলেন, “নিলামের ফলাফল প্রকাশের সময় একাধিক শিট ব্যবহারের কারণে ভুলবশত পাঁচটি গরুর ক্ষেত্রে কম দরদাতার নাম প্রকাশ করা হয়েছিল। বিষয়টি পরে সংশোধন করা হয়েছে।” তিনি আরও বলেন, “নীতিমালায় উন্মুক্ত নিলামের ক্ষেত্রে ভিত্তিমূল্য নির্ধারণ প্রযোজ্য। তবে সেটি প্রকাশ করা হয়েছিল কি না, তা আমি নিশ্চিত নই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...