আওয়ামী লীগ রাতের বেলায় কালনাগিনী, দিনের বেলা ওঝা: মামুনুল হক

বিশেষ সংবাদ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, আওয়ামী লীগ রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল মারে, আর দিনের বেলা ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে। তার মতে, আ. লীগ দলটি হলো নাটকের নায়ক-নায়িকাদের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

গণ-সমাবেশে মামুনুল হক বলেছেন, সামনে সনাতন সম্প্রদায়ীদের দুর্গাপূজা। এ পূজায় তাদের সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো রকমের সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আ. লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। আর এখন এদেশে আওয়ামী লীগ নেই, এখন কোনও ধরনের সহিংসতা করা যাবে না। আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে।

এ সময় জুলাই বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মামুনুল হক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া কাপুরুষের মতো আচরণ। জুলাই বিপ্লব হলো মানুষের মুক্তির বিপ্লব, এটি স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব। জুলাইয়ের এই বিপ্লবকে ধরে রেখে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মা: আবুল হাসানাত জালালী প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...