স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত উত্তরের জনপদ বগুড়া। আর মাত্র একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন, কুমার পল্লী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন উৎসবের কর্মযজ্ঞ তুঙ্গে।

বগুড়া আর্ট কলেজে গিয়ে দেখা যায় এক মহাব্যস্ততার চিত্র। দিন-রাত চলছে তুলির আঁচড় আর রঙের খেলা। শিক্ষার্থীরা কেউ লোকজ মুখোশ বানাচ্ছেন, কেউ শখের হাঁড়ি বা সরাচিত্রে অলঙ্করণ করছেন। বাঁশ ও শীতল পাটি দিয়ে তৈরি করা হচ্ছে বিশালাকৃতির ইলিশ এবং বাঙালির ঐতিহ্যের প্রতীক ঘোড়া। কলেজের গ্রাফিক ডিজাইনের প্রভাষক মো. রবিউল ইসলাম জানান, অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই তারা কাজ করছেন। শুধু আর্ট কলেজই নয়, বেসরকারি আর্টস একাডেমিগুলোও বর্ণিল প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।

- Advertisement -

বর্ষবরণ মেলাকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়া ও শাহজাহানপুর উপজেলার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। শিশুদের জন্য রকমারি পুতুল, ফুলদানি, হাঁড়ি-পাতিল, হাতি, ঘোড়া ও মাটির ব্যাংক তৈরিতে ব্যস্ত নারী-পুরুষ ও শিশুরা। অন্যদিকে, গ্রাম-বাংলার বাদ্যযন্ত্র ঢোল-ঢাক, দোতারা ও একতারার শিল্পীরা ব্যস্ত রয়েছেন তাদের বাদ্যযন্ত্র ঠিকঠাক করে নিতে।

পহেলা বৈশাখ উদযাপনে বগুড়া সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের কার্যালয়গুলোতে নাচ, গান ও নাটকের মহড়া চলছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। শহরের পৌর পার্কের শহীদ টিটু মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ৪৫তম বৈশাখী মেলা। ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাপী এই মেলায় লাঠিখেলা, সাপখেলা ও বায়োস্কোপসহ বিলুপ্তপ্রায় লোকজ সংস্কৃতির প্রদর্শনী থাকবে

- Advertisement -

চিত্রশিল্পী চন্দন কুমার ও শিক্ষক এনামুল হক মাসুদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির পরিচয়ের অংশ। এই উৎসবের মাধ্যমেই নতুন প্রজন্ম খাঁটি বাঙালিয়ানার স্বাদ পাবে। নৃত্যাঞ্জলী আর্টস একাডেমির পরিচালক কেএম কামরুল হাসান পাশা ঐতিহ্য রক্ষায় সবার আন্তরিকতার ওপর জোর দিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, “পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির শেকড়। এই শেকড়ের সঙ্গে যুক্ত উপাদান ও ঐতিহ্য সংরক্ষণ করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

- Advertisement -

পান্তা-ইলিশ, পিঠা-পুলি আর জারি-সারি ও বাউল গানের সুরে নতুন বছরকে স্বাগত জানাতে এখন প্রতীক্ষার প্রহর গুনছে জেলাবাসী। শহর থেকে গ্রাম, সর্বত্রই এখন বইছে উৎসবের আগাম আনন্দ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...