আগামীকাল বগুড়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’, আসছেন কেন্দ্রীয় নেতারা

বিশেষ সংবাদ

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হবে পদযাত্রা, যা শেষ হবে সাতমাথা চত্বরে। এরপর সকাল ১০টায় সাতমাথা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে পথসভা।

বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী সাকিব মাহাদী।

সাকিব মাহাদী জানান, গত ১ জুলাই রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। তিনি বলেন, “আমরা শহীদের কবর থেকে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে দিতে চাই নতুন বাংলাদেশ গড়ার ডাক।“

পদযাত্রার মূল উদ্দেশ্য, জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা। জানতে চাওয়া, তারা কেমন বাংলাদেশ চায়, কীভাবে বদলানো সম্ভব বর্তমান রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে চায় এনসিপি।

তিনি আরও জানান, গত ৫ জুন “আপনার অনুদানে আগামীর বাংলাদেশ” ক্যাম্পেইনের মাধ্যমে এনসিপি দেশে প্রথমবারের মতো একটি ক্রাউডফান্ডিং মডেল চালু করে। সেখানে দেশ-বিদেশ থেকে অনুদান এসেছে প্রায় ২১ লাখ টাকা। সেই অনুদানেই চলমান জুলাই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পথসভায় রাষ্ট্র পুনর্গঠন, ন্যায়বিচার, বৈষম্যহীনতা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পক্ষে বক্তব্য রাখবেন নেতারা। “এখনই সময় দেশ গড়ার, এখনই সময় বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...