মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আগে চাঁদা গ্রহণ করতো সেন্টু, এখন করে মেন্টু: ফয়জুল করিম

বিশেষ সংবাদ

ক্ষমতার হাত পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয়নি। আগে চাঁদা গ্রহণ করতো সেন্টু আর এখন চাঁদা গ্রহন করে মেন্টু। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই

তিনি বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা স্ব-শরীরে রাজপথে অবতীর্ণ হওয়ার কারনেই আন্দলনের মধ্যে নতুন মাত্রা সৃষ্টি হয়েছিলো। ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু এখন দেখছি পাঁচ তারিখের পরেও সেই দখলদারি, চাঁদাবাজি, দূর্নীতি সেই বিচারবিহীন হত্যা, মিথ্যা মামলার পাহাড়। আগে চাঁদা গ্রহণ করতো সেন্টু আর এখন চাঁদা গ্রহন করে মেন্টু।

তিনি আরো বলেন, ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্টদের চক্রান্তে কেউ পা দেবেন না। ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। ইসলামীক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয়। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করেছি আর কোন ফ্যাসিস্ট কে ক্ষমতায় বসাবেন না। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেয়ার আহবান জানাই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় বগুড়ার শেরপুরে স্থানীয় বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাও: মোকাল্লেম হোসেন ওসমানী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাও: আ.ন.ম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: মুফতী মহিব্বুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বগুড়া জেলা সভাপতি মাও: আব্দুল মতিন, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, সহ-সভাপতি আলহাজ¦ ইমরান কামাল, যুব আন্দোলনের সভাপতি এম আলিফ হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাও: আব্দুল মজিদ ও মুফতি ফাহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক আবুল বাসার, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা: ওমর ফারুক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর শাখার সভাপতি মাও: আতাহার আলী, সাধারণ সম্পাদক মাও: আতিকুর রহমান, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ যুব, শ্রমিক, ছাত্র ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।

এর আগে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের হাতে ফুলেল তোড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যােগদান করেন শেরপুর পৌর শহরের ব্যবসায়ী মো: ফরহাদ জোয়ার্দার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...