বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

‘আমি বলছি, আপনি গ্রেপ্তার করেন’: বাগ্‌বিতণ্ডার পর তিন ছাত্রনেতা হেফাজতে

বিশেষ সংবাদ

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ পুলিশের ওপর চাপ দিচ্ছেন একজন প্রকাশককে গ্রেপ্তারের জন্য। তরুণ বলছেন, ‘আমি বলছি, আপনি গ্রেপ্তার করেন।’ জবাবে পুলিশ কর্মকর্তা জানান, মামলা না থাকায় গ্রেপ্তার সম্ভব নয়।

ঘটনাটি সোমবার রাতের। ধানমন্ডির ৪ নম্বর সড়কে কিছু ব্যক্তি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা’ পরিচয়ে এক প্রকাশকের বাসায় ঢুকতে চেয়েছিলেন। তাঁরা অভিযোগ করেন, ওই প্রকাশক ‘ফ্যাসিবাদের দোসর’। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তখন জানিয়ে দেন, অভিযুক্ত প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাই তাঁকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তরুণেরা এরপরও পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ওসিকে উদ্দেশ করে বলেন, ‘টাকা খেয়ে বসে আছেন’, এমন অভিযোগও তোলেন

পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বারবার সতর্ক করার পরও ওই ব্যক্তিরা ‘সিন ক্রিয়েট’ করার চেষ্টা করছিলেন। ফলে বিশৃঙ্খলা এড়াতে তিনজনকে হেফাজতে নেওয়া হয়। তিনি জানান, এখনও তাঁদের বিষয়ে ‘ডিসপোজাল’ (পরবর্তী ব্যবস্থা) ঠিক হয়নি।

বিষয়টি নিয়ে ধানমন্ডি থানার সামনে অনেকেই জড়ো হচ্ছেন। কেউ কেউ পুলিশের ওপর ‘আলটিমেটাম’ দিচ্ছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে জানা গেছে, হেফাজতে নেওয়া ব্যক্তিদের একজন হলেন মোহাম্মদপুর থানার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি। মঙ্গলবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘নৈতিক স্খলনজনিত কারণে’ তাঁকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি নানা ঘটনায় মামলা নিয়ে বিতর্ক বাড়ছে। অভিযোগ রয়েছে, কখনো রাজনৈতিক উদ্দেশ্যে, কখনো ব্যক্তি দ্বন্দ্ব বা ব্যবসায়িক বিরোধে ইচ্ছেমতো মামলা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, শুধু মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, কিছু ‘অতি উৎসাহী মহল’ ঢালাওভাবে মামলা দিয়ে পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছে।

এই ঘটনার আগের দিন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার নিয়েও সমালোচনা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও...

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম...

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন,...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায়...