রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে গেল কৃষকের সোনালি স্বপ্ন

বিশেষ সংবাদ

ফসলি জমির মাঝখানে দাঁড়িয়ে বুকভরা হাহাকার নিয়ে অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন বাদশা মিয়া (৫৫)। নিজের সন্তানের মতো লালন করা বোরো ধানের ক্ষেত আজ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে গেছে। সব স্বপ্ন যেন মুহূর্তেই মাটিতে মিশে গেছে। কীভাবে চলবে সংসার, কীভাবে চলবে জীবনের চাকা—এসব ভাবনায় দিশেহারা এই কৃষক।

ঘটনাটি রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের। গ্রামের পাশেই অবস্থিত ‘এমএসবি ব্রিকস’ নামের একটি ইটভাটা।

শনিবার (২৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর থেকে জমিগুলোতে পাকা ধান মনে হলেও কাছে গিয়ে দেখা গেলো, ধানগাছের শীষগুলো ঝলসে গেছে। অধিকাংশ ধানই অপরিপক্ব অবস্থায় চিটায় পরিণত হয়েছে। যেসব জমির ধান এখনো শীষ ধরেনি, সেগুলোও বিবর্ণ হয়ে প্রাণহীন হয়ে পড়েছে।

ছবি : সংগৃহীত।

স্থানীয়রা জানাচ্ছেন, এই ভাটার বিষাক্ত ধোঁয়ায় বাদশা মিয়াসহ অন্তত ২৫-৩০ জন কৃষকের ১৫-২০ একর জমির বোরো ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ১৫-২০ লাখ টাকা।

কৃষকরা অভিযোগ করেছেন, ভাটাটিতে কয়লার পরিবর্তে মাঝে মাঝে পুড়ানো হয় পুরোনো জুতা, স্যান্ডেল, এবং প্লাস্টিকের বর্জ্য। এতে নির্গত হয় অতিমাত্রায় বিষাক্ত ধোঁয়া, যা ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বাদশা মিয়া, মদন, সুরেশ চন্দ্র, দ্বীননাথ, নিখিল চন্দ্র, ইউসুফ আলী, রওশন, সিদ্ধার্থ, রঞ্জিত, সুশান্ত ও আবুল কালাম আজাদসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ভাটার মালিকের প্রভাবের কারণে কেউ আমাদের কথা শোনে না। কৃষি যদি ধ্বংস হয়, দেশ চলবে কীভাবে?”

তারা আরও জানান, ইটভাটার পক্ষ থেকে মন্টু নামের এক ব্যক্তি নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করে, যাতে কৃষকরা কোনো অভিযোগ না করে। তবে মন্টু এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে ইটভাটার মালিক মমিনুল ইসলাম গণমাধ্যমে বলেন, “আমার ভাটার কারণে যদি কৃষকদের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি তাদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেব।”

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণেই ফসলের ক্ষতি হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন জানান, “ইটভাটাটি বন্ধ থাকার কথা ছিল। কীভাবে তা চালু রয়েছে, তা তদন্ত করা হবে। কৃষকরা চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে যেতে পারবেন। পরিবেশ অধিদপ্তরের তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, যেন আর কোনো কৃষক এই ধরনের নির্যাতনের শিকার না হয়—এটাই এখন তাদের একমাত্র প্রার্থনা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে এ...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাংলাদেশে...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর।...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০)...