কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে

বিশেষ সংবাদ

কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। গত ১০ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

শনিবার (১৮ মে) রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেকটা কমেছে। ফলে ১০ দিন আগে যে কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন খুচরা বাজারে তার দাম ২০০-২২০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ এসময়ে কাঁচা মরিচের দাম দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। ১ কেজির কম কিনলে বিক্রেতারা আরো বেশি দাম চাচ্ছেন।

কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা করে বিক্রি করছিলেন একজন বিক্রেতা। তিনি জানান, বৃহস্পতিবারও (১৭ মে) কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দামে বিক্রি করেছিলাম। মাত্র ২ দিনের মধ্যে আবার দাম বেড়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের এই সময়টাতে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। ফলে বাইরে থেকে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। তবে এবার কাঁচা মরিচের দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে আনার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত বছর কোরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচ প্রতি কেজিতে ৭০০ টাকা পর্যন্ত উঠেছিলো। তখন দাম নিয়ন্ত্রণের জন্য সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিলো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...