স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ার পর নতুন মূল্য ঘোষণা করে সংগঠনটি। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হচ্ছে

এছাড়া নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ৮ এপ্রিল ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই সঙ্গে রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৩৩ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি কোনোভাবেই শোভনীয়...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...