বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কারাগারে গান গেয়ে ভাইরাল নোবেল

বিশেষ সংবাদ

কারাগারে থেকেও ঈদের দিন গানে গানে অন্য রকমভাবে সময় কাটালেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য আয়োজিত ঈদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে গিটার হাতে গান গেয়ে সবাইকে চমকে দেন তিনি। তার গান পরিবেশনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় কারা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

স্টেজে চেয়ারে বসে গিটারে সুর তুলে একে একে গাইতে থাকেন নোবেল— ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘ভেবে দেখেছ কি’— এমন পরিচিত গান। ভিডিওতে দেখা যায়, বন্দিরা মনোযোগ দিয়ে তার গান শুনছেন, কেউ কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন।

গান গাওয়ার এমন দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন, “কারাগারে থেকেও সুর হারাননি নোবেল”।

উল্লেখ্য, সম্প্রতি এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ মে রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগেও ব্যক্তিগত নানা ইস্যুতে আইনগত সমস্যায় জড়িয়েছেন এই গায়ক, যার ফলে তাকে একাধিকবার পুলিশের মুখোমুখি হতে হয়েছে।

তবে এবার ঈদের দিন সেই সব ঘটনার ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয়, গায়ক নোবেল হয়ে ওঠেন বন্দিদের জন্য এক দিনের ‘গেস্ট পারফর্মার’।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...