শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকেই মাঠের এক কোণে তাঁবুর নিচে সারিবদ্ধভাবে সাজানো বুকশেলফ এ ভিড় জমাতে শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা বয়সী মানুষ।

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হওয়া ভ্রাম্যমাণ বইমেলায় বই দেখছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা। ছবি: অন্বেষণ।

রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, টাউন ক্লাব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সরকারি ডিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা

আয়োজকরা জানান, মেলায় দেশের বিভিন্ন লেখকের অন্তত ১০ হাজার বই স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত।

বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, “তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে বইমুখী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একটি সভ্য জাতি গঠন এবং মানুষের মননশীলতার বিকাশে বই পড়ার বিকল্প নেই। সারা দেশের সব উপজেলায় এ ধরনের আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।”

বিক্রয় ও বিপণন কর্মী রুবেল রানা জানান, মেলার দিনগুলোতে বইয়ের নির্ধারিত মূল্যের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলায় আসা কলেজ রোডের বাসিন্দা শবিতা রানী জানান, তিনি তার তিন সন্তানকে নিয়ে মেলায় এসেছেন। তিনি চান তার সন্তানরা বইয়ের মাধ্যমে অজানা বিশ্বকে জানুক এবং এলাকায় এমন আয়োজন মাঝে মাঝেই হোক।বইয়ের সেলফএ নিজেদের পছন্দের বই খুঁজছিল মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. আঁখি আক্তার এবং ষষ্ঠ শ্রেণির কায়ফা, ইসরাত জাহান সমাপ্তি, অর্পিতা ও সাবরিনা।

তারা জানায়, পাঠ্যবইয়ের পাশাপাশি মেলায় এসে পছন্দের গল্পের বই পড়তে তাদের খুব ভালো লাগছে। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি বই পছন্দ করে রেখেছে এবং আগামীকাল কিনবে।

আয়োজক সূত্র আরও জানায়, মেলার দ্বিতীয় দিন সোমবার (৬ এপ্রিল) মেলা চত্বরে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কনের বিষয়বস্তু হিসেবে থাকছে, যেমন খুশি আঁকো, গ্রামের দৃশ্য, ভাষা আন্দোলন ও জেলার ইতিহাস। মেলার শেষ দিন মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর...