শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে গভীর রাতে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) ভোরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফজলে রাব্বি ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা রমজান আলী ও আব্দুল জলিল তাদের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির হাত থেকে রক্ষা পেতে বিশেষ এক ধরণের সতর্কবার্তা ডিভাইস (অ্যালার্ম) ব্যবহার করেন। রাতে রাব্বি ও জাহাঙ্গীর ট্রান্সফরমারটি চুরি করতে হাত দিলে মালিকপক্ষের মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে কল চলে যায়। ডিভাইসের সংকেত পেয়ে মালিকপক্ষ চিৎকার শুরু করলে আশপাশের দুই-তিনটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে চোর চক্রকে ঘিরে ফেলে।

এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই যুবকই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ভোর সাড়ে চারটার দিকে রাব্বি মন্ডলের মৃত্যু হয়।

শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ঘরের মাঠে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটে পাকিস্তানকে ধবলধোলাই করলো টাইগাররা। সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে দুই ম্যাচের দ্বৈরথ...

ফের স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।...

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।...

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ঘরের মাঠে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটে পাকিস্তানকে ধবলধোলাই করলো টাইগাররা। সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ৭৮ রানের...

ফের স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের...

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয়...

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে...