কাল রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও টিকবেন না

বিশেষ সংবাদ

আগামীকাল বিএনপি কর্মীরা রাস্তায় নামলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৪ ঘণ্টাও ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, “আমরা যদি বলি কাল রাস্তায় নামি, তাহলে আমার বিশ্বাস ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও টিকবেন না।”

তবে হুমকির সুরের পাশাপাশি কিছুটা কৌশলী অবস্থানও নেন তিনি। বলেন, “তাহলে ভবিষ্যৎ কি হবে? সেই বিবেচনায় আমরা এখানেই থামতে চাই। আমরা চাই ড. ইউনূসই সফল হোক। কারণ, উনার সফলতা মানেই আমাদের জুলাই-আগস্টের আন্দোলনের সফলতা।”

প্রধান উপদেষ্টার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আপনার তো কোনো সংস্কার করার ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, কিন্তু যদি বন্ধ্যা হয়, তাহলে তার প্রতি আকর্ষণ থাকতে পারে—কিন্তু সন্তান তো দিতে পারবে না।’’

এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তার ক্ষমতা বা কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

গয়েশ্বর অভিযোগ করেন, “ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন ড. ইউনূস। এই মৌলবাদীরাই আজ সারাবিশ্বে অশান্তি তৈরি করছে।” পাশাপাশি তিনি বলেন, “সরকার দুর্নীতিবাজদের দমন না করে বরং তাদের সঙ্গেই আঁতাত করছে।”

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, “যারা ২৪-এর জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের সেই মুকুট জাতি অনেক আগেই দিয়ে দিয়েছে। আমরাও দিয়েছি।”

তিনি মনে করেন, শিক্ষার্থীদের ভূমিকাও ইতোমধ্যেই রাজনৈতিকভাবে স্বীকৃত হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...