কিশোরগঞ্জ শহরে ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন ৭০ হাজার মানুষ

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জ শহরে ৩০ ঘণ্টা ধরে প্রায় ৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছে শহরের অন্তত ৭০ হাজার মানুষ। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হওয়া ঝোড়ো বাতাসে কয়েকটি বড় গাছ বিদ্যুতের লাইনের ওপর পড়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি এখনও স্বাভাবিক হয়নি।

শহরের গাইটাল শ্রীধরখিলার একাংশ, শিক্ষকপল্লি, গাইটাল পাক্কার মাথা, গাইটাল নামাপাড়া ও কলাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, যাঁদের বাসায় বিদ্যুৎ এসেছে, বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য তাদের বাসায় লাইন ধরেছেন আশেপাশের মানুষ। দোকানদারেরা বাইরে থেকে আসা সামান্য আলো কিংবা চার্জার লাইটের সাহায্যে তাদের ব্যবসা পরিচালনা করছেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় দিনে যাত্রী পরিবহন করতে পারেননি ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা, ক্লিনিকগুলোতেও ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মিশু সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ-সম্পাদক আব্দুল্লাহ আল আমিন মুরাদ বলেন, সোমবার (২৭ মে) সকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের ভেতরের একটি গাছ বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে ২৬ ঘণ্টারও অধিক সময় পরে কাঠুরে এনে গাছটির ডালপালা কাটেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। ’এটা কিছু হইলো’ ‘এমন অমানবিক হলে চলে’ ৩০ ঘণ্টা পার হয়ে গেল বিদ্যুৎ নেই। জেলা শহরের যদি এমন অবস্থা হয়, তাহলে আর কী বলার আছে।

কিশোরগঞ্জ শহরে ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, কয়েকটি বড় গাছ বিদ্যুতের লাইনের ওপর পড়ে গেছে। এই গাছগুলো এত বড় গাছ যে মঙ্গলবার (২৮ মে) সকালে কাঠুরে এনে গাছ কাটাতে হচ্ছে। গাছ কাটা শেষ হলে লাইন চেক করে বিদ্যুতের সংযোগ চালু করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি রশিদ বই ও নগদ...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। নতুন এই দর নির্ধারণ...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ...

আজ ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস

আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায়...