বগুড়ার শেরপুরে

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ

বিশেষ সংবাদ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নেতার জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০২ মে) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোমড়তা গ্রামে এই ঘটনা ঘটেছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই নেতার নাম সন্তোষ কুমার সরকার। তিনি বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ভবানীপুর ইউনিয়ন কমিটির সভাপতি। এছাড়াও তিনি ওই ইউনিয়নের নির্বাচিত মেম্বার।

স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন থেকে সন্তোষ কুমার সরকার সরকারি ওই খাস জমি ভোগ দখল করে আসছিল। এবার তিনি জমিতে ধান লাগিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রায় ১৭ জন শ্রমিক ধান কাটতে আসেন।

তাদের সাথে স্থানীয় কিছু লোকজন ছিলেন। তারা রামদা, হাসুয়া, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র নিয়ে পাহারা দিচ্ছিলেন। প্রায় বেলা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সন্তোষ কুমারের জমির ধান কেটে নিয়ে যায়। আতঙ্কে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। পার্শ্ববর্তী অম্বইল গ্রামের মো: হাফিজুর রহমানের লোকজন এসব করেছেন বলে জনান তারা।

সন্তোষ কুমার সরকার জানান, প্রায় ২ মাস আগে স্থানীয় এই গোষ্ঠি আমার দখলে থাকা সরকারি পুকুর থেকে মাছ তুলে নিয়ে যায়। তখন আইনের আশ্রয় নিয়েও কোন প্রতিকার পাইনি। এরপর থেকে আমি সপরিবারে গ্রামছাড়া। আজ আমার জমির ধান কাটার খবর পেয়ে পুলিশকে জানাই। কিন্তু ধান কাটা শেষ হলে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

আম্বইল গ্রামের হাফিজুর রহমান বলেন, ওই জমিটি আমার নিজস্ব। আমার নামে নামজারি, রেকর্ড, খাজনা পরিশোধ সবকিছুই আছে। সন্তোষ সেটি জোরপূর্বক দখল করেছে। তাই আমি আমার লোকজন দিয়ে ধান কেটে নিয়েছি।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক রকিব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে অনুসন্ধান করে ধানগুলো পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ সংক্রান্ত পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...