খুলনায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দশম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

খুলনায় গলায় ফাঁস লাগানো অবস্থায় সাথী আক্তার নামে এক দশম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) রাত ১২টার দিকে খুলনার হরিণটানা থানার ঠিকরাবাদ পিঁপড়ামারি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাথী আক্তার পিঁপড়ামারী এলাকার মো: ইউসুফ শেখের মেয়ে। তিনি প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সাথী আক্তারের সাথে একটি এনজিও’র হিসাবরক্ষক রাজ বিশ্বাসের প্রেমের সম্পর্ক ছিলো। মনোমালিন্যের জেরে শনিবার রাত ১২টার দিকে প্রেমিক রাজের সাথে মোবাইলফোনে কথা বলার পর নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সাথী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রবিবার (১৬ জুন) দুপুরে স্বজনদের কাছে সাথীর মরদেহ হস্তান্তর করা হয়। এদিন বিকালে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

এদিকে আত্মহত্যার ৪দিন আগে সাথীর ফেসবুকে দেওয়া এক পোস্ট নিয়ে হইচই শুরু হয়েছে এলাকাজুড়ে। সেই পোস্টে সাথী লিখেন, ‘আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু স্বাদ জাগে’। পরদিন আরেকটি পোস্টে সাথী লিখেন, ‘আহা শখের পুরুষ, তুমি যে পরিমাণ খেলা দেখাইলা, সে খেলায় মীরজাফরও ফেল’।

খুলনায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত সাথীর বাবা বাদী হয়ে রবিবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো: তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি আত্মহত্যার প্ররোচনার সত্যতা পাওয়া যায় তাহলে সেই ধারায় মামলা দায়ের হবে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।সিরাজগঞ্জের...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে...