গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক বর্বরতার বিরুদ্ধে বগুড়ায় ব্যাপক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

ছবি : সংগৃহীত।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের কেন্দ্রীয় সাতমাথা চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন পেশাজীবীরা এই বিক্ষোভে অংশ গ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ছবি : সংগৃহীত।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ কিলিং ইন গাজা”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ করো”—ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে রাজপথে মিছিল করেন।

ছবি : সংগৃহীত।

মিছিল শেষে সাতমাথা মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলা শুধু ফিলিস্তিন নয়, পুরো মানবতার উপর আঘাত। শিশু ও নারীদের ওপর চলমান গণহত্যা মানবাধিকারের জঘন্য লঙ্ঘন। এখনই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এদিকে, একই দিনে সকাল ১১টায় গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সংহতি জানিয়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধ বন্ধের দাবি জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।সিরাজগঞ্জের...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে...