রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

গ্যাটকো দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া

বিশেষ সংবাদ

গ্যাটকো দুর্নীতি মামলা থেকে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতিপ্রাপ্ত বাকি দু’জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ অক্টেবর) বিকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো: আবু তাহের এই আদেশ দেন।

এছাড়া বাকি ১২জন আসামির বিরুদ্ধে চার্জশিট গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। গ্যাটকো দুর্নীতি মামলার বাকি ১২ আসামি হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, মৃত মন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর ও তার দুই ছেলে মো: ইসমাইল হোসেন সায়মন এবং এ. কে. এম মুসা কাজল, সাবেক নৌপরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, গ্যাটকোর সাবেক পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভির আহমেদ, সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সাবেক সদস্য লুৎফুল কবীর ও চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ৯ জন মামলার বিচার চলাকালীন মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী (ফাঁসি কার্যকর)।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি)...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে দলভিত্তিক এই...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫...

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে...