গ্রাহকের টাকা ফেরত ও এমডিকে গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ

বিশেষ সংবাদ

বন্ধু মিতালী ফাউন্ডেশনের গ্রাহকের টাকা ফেরত ও প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেপ্তারের দাবীতে নওগাঁ শহরের মুক্তির মোড়ে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এই সংস্থার গ্রাহকরা। রবিবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে প্রায় ৩ শতাধিক গ্রাহক। এতে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে চলাচল ব্যহৃত হয়। দূর্ভোগে পড়তে হয় সাধারণ পথচারীদের।

ছবি : সংগৃহীত।

পরে নওগাঁ জেলার পুলিশ সুপার কুতুব উদ্দিন দ্রুত সময়ের মধ্যে বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেফতারের আশ্বাস দিলে ভুক্তভোগী গ্রাহকরা সড়ক থেকে চলে যান।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নাজিম উদ্দিন তনু দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য যে, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়ায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ঋনদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা(লাভ) দিতেন। জেলার ১১ টি উপজেলায় এই সংস্থা রয়েছে। এই সংস্থার সদস্য প্রায় সাড়ে ৫ হাজার জন। চলতি মাসের প্রথম সপ্তাহের গ্রাহকদের টাকা দেয়ার কথা ছিল।

হঠাৎ করে গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬শ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ইতোমধ্যে গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার পর পুলিশ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি চালুর বিষয়টি...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫)...