রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

চবির ঝর্ণায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ডুবে মো: জুনায়েদ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে চবির ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, চট্টগ্রামের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের ৯বম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিল হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মো: জুনায়েদ। বেলা সাড়ে ১১টার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামে। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তার সহপাঠীরা বুঝতে পারে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না।

পরে ঝর্ণা ও আশেপাশের পাহাড়ে অনেক খুঁজেও কোনো খোঁজ না পাওয়া গেলে তার বন্ধুরা চট্টগ্রাম শহরে ফিরে যায়। বৃহস্পতিবার বিকালে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করলে ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চবির ঝর্ণায় ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর অধ্যাপক ডা. অহিদুল আলম জানান, খবর পাওয়ার পরপরই আমরা লাশ উদ্ধারে তৎপরতা চালাই। প্রথমে হাটহাজারী ডুবুরি দল প্রচেষ্টা করে ব্যর্থ হয়। পরে শহর থেকে ডুবুরি দল এসে জুনায়েদের লাশ উদ্ধার করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিদ্যমান সক্ষমতা ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর আহত ওই...

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে বাংলাদেশ নৌবাহিনী-এর ভেরিফায়েড ফেসবুক পেজে...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে...

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর-কে...

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয়...

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

স্থানীয়ভাবে হারবাল ব্যবসায়ী ও কেমিস্ট হিসেবে পরিচিত ছিলেন তৌহিদুজ্জামান...