মানিকগঞ্জে

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

বিশেষ সংবাদ

মানিকগঞ্জের শিবালয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল (৩০) নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গোবিন্দ শিবালয় অক্সফোর্ড একাডেমির ইংরেজি বিষয়ের শিক্ষক এবং পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করোটিয়া গ্রামের শ্যামন চন্দ্র শীলের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গত বুধবার দুপুরে টিফিনের সময় স্কুলভবনের ৪ তলায় ওঠার সময় সিঁড়িতে একা পেয়ে শিক্ষক গোবিন্দ তাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। এর এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। এরপর সে সেখান দৌড়ে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের সিনিয়র ছাত্রীদের সহোযোগিতায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে তারা সান্ত্বনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্লাসে পাঠিয়ে দেন। এই শিক্ষার্থীর কাছে স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাসায় না জানানোর জন্য অনুরোধ করেন। পরে স্কুল ছুটি শেষে বাসায় ফিরে বিষয়টি তার আম্মুকে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, আমার মেয়ে এখনও ছোট। সে ৮ম শ্রেণির ছাত্রী। আমার মেয়ে এখনও হতাশার ভিতরে আছে। আমার মেয়ের সঙ্গে যে এমন ঘটনা ঘটিয়েছে আমি তার বিচার চাই।

এ বিষয়ে শিবালায় অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ঘটনাটি ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মাধ্যেমে জানতে পারি। বিষয়টি জানার পর পরই শিক্ষকদের নিয়ে আলোচনায় বসি এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় জড়িত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, এ বিষয়ে স্কুলের প্রধানশিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত এক শিক্ষকে আটক করা হয়েছে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধেও অইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...