বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

বিশেষ সংবাদ

জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৫৫ বছর।

জানা যায়, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটিতে জয়া আহসানের পাশাপাশি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল।

এ প্রদর্শনীতে অংশ নিতেই পরিচালক নুরুল আলম আতিকের সাথে গাড়িতে করে বসুন্ধরা সিটিতে আসছিলেন তিনি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় দ্রুত আহমেদ রুবেলকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।

এ জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন ঢাকা শহরে।

অভিনয়ের মঞ্চে ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে হাতেখড়ি হয়েছে আহমেদ রুবেলের। ছোটপর্দায় তার অভিনীত ১ম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক মুহম্মদ জাফর ইকবালের ‘প্রেত’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান আহমেদ রুবেল। তবে বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- আখেরী হামলা, গেরিলা, শ্যামলছায়া, চন্দ্রকথা, ব্যাচেলর ইত্যাদি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে হত্যাকা-...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ...

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ব্যাপক...