বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান

বিশেষ সংবাদ

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন।

সেনাপ্রধান বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এ দেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে সেনাপ্রধান বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেসব বীর শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।”

তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত। মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

সেনাপ্রধান আরও বলেন, “স্বাধীনতার পর থেকে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশমাতৃকার প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত।”

জাতীয় জীবনে ২৬ মার্চের তাৎপর্য অনুধাবন করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়...