জামায়াত নেতা আজহারুলের মৃত্যুদণ্ড বাতিল, খালাস দিয়েছেন আপিল বিভাগ

বিশেষ সংবাদ

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে তার দায়মুক্তি ঘোষণা করেন।

এর মাধ্যমে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ড এবং ২০১৯ সালে আপিল বিভাগে তা বহাল রাখার রায়—দুটিই বাতিল হলো। এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে কারাগার থেকে মুক্তি দিতে বলা হয়েছে

এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে যুদ্ধাপরাধ মামলার রিভিউ শুনানির মাধ্যমে কেউ মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন।

২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার হন এ টি এম আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে ১৯৭১ সালে রংপুর অঞ্চলে গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। ওই আপিলের রায়ে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০২০ সালের ১৫ মার্চ।

তবে আজহারুল সে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন ২০২০ সালের ১৯ জুলাই। শুনানি শেষে ২০২4 সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের বেঞ্চ তার আবেদন মঞ্জুর করে এবং পূর্ণাঙ্গ শুনানির নির্দেশ দেয়। এরপর সব প্রক্রিয়া শেষে ২৭ মে চূড়ান্ত রায় দেন আদালত।

এদিন সকাল ১০টার দিকে আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার তথ্যপ্রমাণ পর্যাপ্ত ছিল না এবং সাক্ষ্যগুলো বিচারিকভাবে পর্যালোচনা করার প্রয়োজন ছিল। ফলে এই রায়ে পূর্ববর্তী রায়গুলো বাতিল করা হয়েছে।

আদালতে আজহারুলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা। ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা।...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের...