শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই আন্দোলনে আহত এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বিশেষ সংবাদ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের এই যুবকের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে এনামের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তারা এনামের পরিবারের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনাম যে ত্যাগ স্বীকার করেছেন, তা অমূল্য। তার চিকিৎসার খরচ বিএনপি বহন করছে এবং তারেক রহমান ব্যক্তিগতভাবে এর দায়িত্ব নিয়েছেন।”

তিনি আরও জানান, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে, সেই সরকার এনামসহ আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবে—এমন বার্তা দিয়েছেন তারেক রহমান।

আহত এনাম বলেন, “গত ৪ আগস্ট উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হই। ঢাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই যশোরে ফিরে এসেছি। এখনো পুরোপুরি সুস্থ নই, হয়তো আর আগের মতো কর্মক্ষম হব না। এই সময়ে বিএনপি পাশে দাঁড়ানোয় আমি সাহস পেয়েছি।”

এই সময় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এনামের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমান তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...