মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকা অবিস্মরণীয়: আসিফ মাহমুদ

বিশেষ সংবাদ

“জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অংশীজন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরা” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ব্যাটারিচালিত ই-রিকশা যদি লাইসেন্সিংয়ের আওতায় আনা যায়, তাহলে আর কেউ তাদের ‘অবৈধ’ বলবে না বা হয়রানি করতে পারবে না। তারা যথাযথ নাগরিক মর্যাদা নিয়ে চলতে পারবে।

শনিবার (২৮ জুন) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা প্রশিক্ষণ কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “ই-রিকশার চালক ও যান-উভয়ের লাইসেন্স এখন থেকে অনলাইনে ইস্যু করা হবে। এতে ঘুষ-দুর্নীতির পথ বন্ধ হবে।” তিনি আরও জানান, শুরুতে ঢাকার দুই সিটির অঞ্চল-১-এ নির্দিষ্ট সংখ্যক ই-রিকশা চলবে। প্রতিটি রিকশায় থাকবে QR কোড ও বিশেষ চিহ্ন, যা দেখে ট্রাফিক পুলিশ দ্রুত তথ্য যাচাই করতে পারবে।

তিনি বলেন, “যখন ৫ আগস্টের পরে ট্রাফিক পুলিশ রাস্তায় ছিল না, তখন শিক্ষার্থীরাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিনা পারিশ্রমিকে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। তাই মাস্টার ট্রেইনার হিসেবে শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।”

ঈদযাত্রার দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সম্প্রতি একটি প্রতিবেদনে এসেছে, সড়ক দুর্ঘটনার ৩২ শতাংশ ঘটেছে অটোরিকশা সংশ্লিষ্ট কারণে। সে বাস্তবতা মাথায় রেখেই আমরা যথেষ্ট জটিলতা পেরিয়ে এই কার্যক্রম শুরু করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী, ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ ও দক্ষিণের প্রশাসক শাহজাহান মিয়া।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা নগর ভবনে স্থাপিত নতুন ডিজাইনের ই-রিকশার গ্যারেজ ঘুরে দেখেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...