রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে

বিশেষ সংবাদ

জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে ঢাকার ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ধর্ষণ মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত শেষে ঢাকার ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ পাঠানো হয়। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকালে আদালত সূূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, গত ৯ জুন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা আক্তার ফারহাদ নামের একজন নারী। এই মামলায় তাকে গ্রেপ্তারের পর গত ১১ জুন মামুনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে গত ১ জুলাই জামিনে কারামুক্ত হন প্রিন্স মামুন। বর্তমানে তিনি জামিনে বাইরে আছেন।

তদন্তের বিষয়ে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয়। ২০২২ সালের প্রথম দিকে তারা একসঙ্গে চলাফেরা করে, পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রিন্স মামুন ও লায়লা একসঙ্গে তার বাসায় থাকতে শুরু করে। তাদের মধ্যে একাধিক বার অবৈধ শারীরিক সম্পর্ক হয়। মামুন লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। প্রিন্স মামুন তাঁর আইডি, এনআইডি কার্ড, পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করে। মামুন তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে এক সঙ্গে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতে থাকেন এবং তাকে একাধিকবার ধর্ষণ করে। যা তদন্তে আসামি প্রিন্স মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর(১) ধারার অপরাধে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক...