মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার সব ঈদ জামাতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

বিশেষ সংবাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কোনো ঈদ জামাতই নিরাপত্তার বাইরে থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কমিশনার বলেন, “জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। জামাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। এজন্য এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া, স্থাপিত হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। এখান থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও একই রকম নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

যদি আবহাওয়া অনুকূলে না থাকে, তাহলে ঈদগাহের জামাত স্থগিত করে সকাল ৮টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

এ বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহ ও ১,৬২১টি মসজিদে ঈদুল আজহার জামাত হবে। প্রতিটি স্থানেই ডিএমপির বিভিন্ন ক্রাইম বিভাগ আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, “নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে কোনো ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে আনবেন না। তল্লাশির সময় সহযোগিতা করবেন এবং জামাত শেষে ধীরে ধীরে ও সুশৃঙ্খলভাবে প্রস্থান করবেন। কারও আচরণ সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী...