রবিবার, ১ মার্চ, ২০২৬

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ জুলাই আন্দোলনের আহতদের

বিশেষ সংবাদ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহত আন্দোলনকারীরা। রোববার (১১ মে) সকাল থেকে তাঁরা ‍‘জুলাই মঞ্চ’ তৈরি করে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল আংশিক ব্যাহত হয়।

আন্দোলনকারীরা দাবি তুলেছেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের ভাষ্য, ‘জুলাই’ কেবল একটি মাস নয়, এটি এখন প্রতিরোধের প্রতীক। এই আন্দোলনকে কোনো দলের ব্যানারে হারিয়ে যেতে দেওয়া যাবে না।’ তাঁরা আরও বলেন, আহত অবস্থায় বেঁচে থাকলেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আওয়ামী লীগকে ‘ভারতের রাজাকার’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, “নাটক নয়, বাস্তবিক আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে। শুধু ঘোষণা নয়, তার বাস্তব রূপ চাই।”

আন্দোলনকারীরা আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা এবং বাস্তবায়নের দাবিও জানিয়েছেন। পাশাপাশি রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ ঘোষণা চান তাঁরা।

এ বিষয়ে এক আহত বলেন, “আমাদের দাবিগুলো রাজনৈতিক নয়, মানবিক। আমাদের শরীরে গুলি লেগেছে, তবুও রাজপথ ছাড়িনি। যতদিন না দাবির বাস্তবায়ন হয়, ততদিন সরে যাওয়ার প্রশ্নই আসে না।”

এর আগে শনিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, “আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং সাক্ষীদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

এদিকে আন্দোলনের কারণে শাহবাগ ও এর আশপাশে যানজট দেখা দেয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, “জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণ অবস্থান করতেই হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণকে কাঙ্ক্ষিত...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন...