শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ৪ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশেষ সংবাদ

দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৪ অঞ্চল দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এজন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরো অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে।

এ অবস্থায় দেশের সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ পরিস্থিতি বেশ কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কে বন্ধুত্ব থাকবে, তবে...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহখানেকের ব্যবধানে সোনালি মুরগি, গরুর মাংস...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী।...

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায়...

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর...