দেশে ছড়িয়ে পড়ছে নতুন ছোঁয়াচে ‘মহামারি, শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না

বিশেষ সংবাদ

দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এক ভয়াবহ চর্মরোগ—স্ক্যাবিস বা খোসপাঁচড়া। হাসপাতালগুলোতে এই রোগে আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। অনেক বিশেষজ্ঞই বলছেন, নীরবে একটি ‘ছোঁয়াচে মহামারি’ ছড়িয়ে পড়ছে, যার প্রভাবে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

চুলকানি দিয়ে শুরু হয়, পরে সারা গায়ে লালচে র‍্যাশ। কিছু ক্ষেত্রে রক্তও বের হয় ক্ষতস্থান থেকে। এমনই এক রোগে কষ্ট পাচ্ছে রাজধানীর চার বছর বয়সী শিশু নূর ফাতেমা। তার মা বলেন, “আগেও চিকিৎসা করিয়েছিলাম, তখন ঠিক হয়েছিল। কিন্তু আবার হয়েছে। এখন অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তাই হাসপাতালে এসেছি।”

একমাত্র নূর ফাতেমা নয়, একই ধরনের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন শত শত রোগী। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চিকিৎসা নিতে এসেছেন একটি পরিবারের চার সদস্য। প্রথমে একজনের শরীরে র‍্যাশ দেখা দেয়, তারপর বাড়ির অন্যরাও আক্রান্ত হন।

চিকিৎসকরা জানাচ্ছেন, স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ, যা সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু, বয়স্ক এবং যারা ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করছেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহেদ পারভেজ গণমাধ্যমে বলেন, “এটা এমন এক রোগ, যা নিয়ে লজ্জা বা অবহেলার কারণে অনেকেই চুপচাপ ভুগছেন। অথচ পুরো দেশজুড়ে সংক্রমণ বাড়ছে। এটা এখন নীরব মহামারি।”

তিনি আরও বলেন, “বিনা পরামর্শে ওষুধ খাওয়ার প্রবণতা এবং সঠিক চিকিৎসার অভাবেই রোগটি সহজে ভালো হচ্ছে না। এজন্য জনসচেতনতা বাড়ানো জরুরি।”

চিকিৎসকদের মতে, স্ক্যাবিস সাধারণত হাতের আঙুলের ফাঁক, কব্জি, নাভি, গোপনাঙ্গ এবং শরীরের ভাঁজযুক্ত জায়গায় বেশি হয়। এর উপসর্গ মূলত রাতের দিকে বাড়ে। রোগটি ছোঁয়াচে হওয়ায় শুধু একজন নয়, একই ঘরে থাকা সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে—এমন পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কী করণীয়?

শরীরে অস্বাভাবিক চুলকানি বা র‍্যাশ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কোনো ওষুধ বা মলম ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসা গ্রহণ করা জরুরি।

ঘরের প্রত্যেক সদস্যকে চিকিৎসার আওতায় আনতে হবে।

পরিপূর্ণ চিকিৎসা না নিয়ে চিকিৎসা বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিষয়টি অবহেলা না করে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...