দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিশেষ সংবাদ

নির্বাচিত দুই মেয়াদের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিদেশ গমন করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন এক ছেলে ও শ্যালক।

পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, বিমানবন্দরে গতকাল রাত ১১টার দিকে পৌঁছান আবদুল হামিদ। আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। তাঁর দেশত্যাগে কোনো আইনগত বাধা ছিল না বলে জানা গেছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য বিদেশে গেছেন আবদুল হামিদ। তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন বা আদালতের পক্ষ থেকে কোনও নিষেধাজ্ঞা ছিল না।

গত বছরের জুলাইয় গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আবদুল হামিদের নাম রয়েছে

উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে শপথ নেন। এর আগে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্পিকার ছিলে। ২০২৩ সালের ২৪ এপ্রিল তার মেয়াদ শেষ হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো: সাহাবুদ্দিন। এরপর থেকে রাজধানীর নিকুঞ্জ এলাকার নিজ বাসভনে অবস্থান করছিলেন আবদুল হামিদ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...