ধনুর বিরুদ্ধে চার মামলা চলমান, তদন্তে উঠে আসছে ভালুকার গোপন শাসন

বিশেষ সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া ১৮ বছর বয়সী আরিফ হত্যাকাণ্ডের মামলায় ধনুকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ওই মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এতে ধনুর নামও এজাহারে ছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই এমপি। অবশেষে গ্রেপ্তারের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ শুরু হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছিলেন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ক্ষমতায় থাকার সময় ভালুকায় গড়ে তুলেছিলেন নিজস্ব প্রভাব-সিন্ডিকেট এমন অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, তার স্বজনদের নামে বিভিন্ন সরকারি ঠিকাদারি কাজ নিয় লুটপাট করেছেন সাবেক এমপি ধনু। বিশেষ করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দ খাদ্য ও পথ্য দরপত্রের ঠিকাদারি বাগিয়ে নেন ধনুর মামাতো ভাই আতিক। হাসপাতালের দরিদ্র রোগীর চিকিৎসা তহবিলের টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে ‘হাসপাতালে ধনু এমপির শাসন’ শিরোনামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, খাসির মাংস মাত্র ১০০ টাকা কেজি দরে সরবরাহের কথা বলে দরপত্র নেওয়া হলেও বাস্তবে তার সঠিক হিসাব মেলেনি। গরিব রোগীদের জন্য বরাদ্দ টাকা কৌশলে ধনুর স্বজন ও সহযোগীরা আত্মসাৎ করেছেন

এমন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন পড়েছিলেন চাপের মুখে। একপর্যায়ে থানায় জিডি এবং স্বাস্থ্য অধিদপ্তরেও অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু তাতেও মিলেনি সমাধান।

স্থানীয়দের অভিযোগ, ধনুর বিরুদ্ধে কথা বললেই হুমকি, প্রভাব এবং বদলির ভয় দেখানো হতো। ক্ষমতার সময় কেউ তার বিরুদ্ধে সহজে মুখ খুলতে পারতেন না।

বর্তমানে ধনুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও তিনটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।সিরাজগঞ্জের...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর...