মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিশেষ সংবাদ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এক আরোহীর মৃত্যু হয়েছে। নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিছম ইসলাম (৩০) নামে সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের লিটন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নিছম ইসলাম পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিছম ইসলাম গোল্ডলীফ সিগারেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো এদিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নওগাঁ শহরের দোকানগুলোতে অর্ডার নিতে যাচ্ছিলেন তিনি।

পথে লিটন ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রীজে উঠা মাত্রই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিছম ইসলামকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন নিছম। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগীতায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি রশিদ বই ও নগদ...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। নতুন এই দর নির্ধারণ...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ...

আজ ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস

আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায়...