নড়াইলে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

বিশেষ সংবাদ

নড়াইলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক জাফর বিশ্বাস নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার নাড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো: সাইফুল ইসলাম। নিহত চালক জাফর বিশ্বসাস যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকার বাসিন্দা। তিনি বন্ধু কল্যাণ পরিবহনের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস যাত্রীবাহী বাস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস বন্ধু কল্যাণ পরিবহনের সংঘর্ষ হয়। এতে ২টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বন্ধু কল্যাণ পরিবহনের চালক জাফর বিশ্বাস নিহত হন।

আহতরা হলেন, লিটন ট্রাভেলসের চালক মো: মাহবুব হোসেন (৪৫), নড়াইল সদর হাসপাতালের নার্স রোমেছা খানম (৪০), পাপিয়া (৩০), আবু তালেব (৫৫), সমীরের স্ত্রী প্রণতি সরকার (৬০), হীরা বেগম (৩৫), ইয়াসীন (২০), রজত বিশ্বাস (৩৮), লোকাল বাসের চালকের সহকারী মুন্না শেখ (১৯), এবাদুল হোসেন (৫২), সমীর সরকার (৬৫), রিভা (২৫), ফজলুল হক (৬০), ও মিতু (১৮)।

নড়াইলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় ২ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত ২টি গাড়ি সরানোর পর নড়াইল-যশোর সড়কে বেলা ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (আজ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (আজ) বেলা...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে...