নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ সংবাদ

নড়াইলে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবাসহ ২৯৫ বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০/৩৫০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাদী হয়ে সোমবার (০৯ ডিসেম্বর) রাতে নড়াইলের লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেছেন দিসি। কাজী ইয়াজুর রহমান উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর এলাকার মো: শওকত কাজীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে , গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে জড়ো হলে তাঁদের পথরোধ করে, তাদের হত্যার হুমকি দিয়ে ছত্রভঙ্গ করে দেয় হয়। পরে এদিন সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা উপজেলার লক্ষ্মীপাশা সেতুতে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা করে। তারা ছাত্র-জনতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন এবং ওই সেতুতে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটান। আশপাশের বাড়ি ঘর ও দোকানপাট এবং বাস ও ইজিবাইক ভাঙচুর করেন তারা। এ ঘটানায় ১৭ জনসহ অনেকে আহত হন। আসামিদের মধ্যে সরাসরি হামলাকারী, পরিকল্পনাকারী নির্দেশদাতা ও ইন্ধনদাতা আছেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন গত ১৪ জুলাই মামলার বাদী কাজী ইয়াজুর রহমানকে হত্যার হুমকিও দেন এবং গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার অন্যতম সদস্য শেখ সজীবকে বেধড়ক মারধর করেন

মামলার উল্লেখ্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদ্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা, লোহাগড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক, শিকদার আবদুল হান্নান ও সৈয়দ ফয়জুল আমির, সাবেক পৌর মেয়র মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন। এই মামলায় মাশরাফি বিন মুর্তজাকে প্রধান আসামি করা হয়েছে।

নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমান জানান, মামলার বাদী কাজী ইয়াজুর রহামানের এজাহারের ভিত্তিতে এই মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি পা-বা উভয় পা,...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “সামনে পরীক্ষা। তাতে...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন,...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল...