রাজবাড়ী সদরে

নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ

বিশেষ সংবাদ

নদীতে ডুবে নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মো: আব্দুর রহমান (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৭ জুন) সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৪টার ‍দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। সে সদর উপজেলার মহাদেবপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো: বিপ্লব মণ্ডলের ছেলে।

জানা গেছে, পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় নিহত শিশুর বড় ভাই ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩ টার দিকে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। তার যাওয়া দেখে পেছন পেছন চলে যায় তার ছোট ভাই আব্দুর রহমান। স্থানীয় লোকজন সিমরানের পেছনে আব্দুর রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন তার বড় ভাইয়ের সঙ্গেই তো যাচ্ছে। তবে ছোট ভাইয়ের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। পরে সিমরান গোসল করে বাড়িতে ফিরে আসে।

এরপর থেকে শিশু আব্দুর রহমানের আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরে সিমরানের পেছন পেছনে তার ভাইকে যারা নদীর দিকে যেতে দেখেছিল তারা বিষয়টি জানতে পেরে পদ্মা নদীতে অনেক খোঁজাখুঁজি করে। এছাড়াও এদিন রাত ১২ টা পর্যন্ত নদীর পাড়সহ এলাকার বিভিন্ন স্থানে খুঁজেও আব্দুর রহমানকে পাওয়া যায়নি। পরদিন সকাল ৬ টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে তার মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর স্থানীয়রা মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...